আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো মিনি মাল্টি কুকার সম্পর্কে। কেননা মিনি মাল্টি কুকার সম্পর্কে মানুষের ব্যাপক চাহিদা রয়েছে তাই এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চিন্তা করেছি।
মিনি মাল্টি কুকার আমাদের দৈনন্দিন সাংসারিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, না স্বাভাবিক কাজের জন্য বড় কোনো রাইস কুকার প্রয়োজন হয় না তাই ছোট অর্থাৎ মিনি মাল্টি কুকারের প্রয়োজন হয়। এবং এটার মাধ্যমে খুব সহজেই আমাদের দৈনন্দিন সাংসারিক জীবনের কিছু জরুরী চাহিদা পূরণ করা সম্ভব। তাই আজকে আমি আপনাদের সাথে ছোট্ট মাল্টি কুকারের দাম উল্লেখ করার পাশাপাশি মাল্টি কুকার সম্পর্কিত আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আরও পড়ুন
মিনি মাল্টি কুকার দাম কত
মিনি মাল্টি কুকারের দাম হচ্ছে পর্যায়ক্রমে ১০০০ টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত রয়েছে, অর্থাৎ সর্বনিম্ন আপনি ১ হাজার টাকা দিয়ে ছোট্ট মাল্টি কুকার কিনতে পারবেন এবং সর্বোচ্চ ৩ হাজার টাকা দিয়েও আপনি ছোট্ট একটা মাল্টি কুকার কিনতে পারবেন। বর্তমানে খুবই চমৎকার দেখতে আয নূর কোম্পানি একটি মাল্টি কুকার এনেছে, এটি তুলনামূলক দেখতে অন্যান্য কুকারের থেকে অনেক সুন্দর, এবং ভিতরের অংশটাও স্টিল দিয়ে তৈরি করা। দেড় লিটার ক্যাপাসিটির এই উপকারটার দাম হচ্ছে ১৬০০ টাকা থেকে ১৮০০ টাকা পর্যন্ত।
তবে ১০০০ বা ১১০০ টাকা দিয়ে যে মাল্টি কুকার টা পাবেন সেটা দিয়ে আপনি অনায়েসে কাজ চালিয়ে যেতে পারবেন, তবে আপনি যদি বেশি দাম দিয়েও কিনতে চান তবে কিনতে পারবেন ২৫০০ টাকা থেকে ৩০০০ টাকার ভিতরে সে ক্ষেত্রে কুকারটা একটু শক্তিশালী হবে, এবং ভিতরে স্টিল থাকবে।
মিয়াকো মাল্টি কুকার দাম
মিয়াকো ব্র্যান্ডের মিনি মাল্টি কুকারের দাম হচ্ছে সর্বনিম্ন ১ হাজার থেকে বারোশো টাকা, আর সর্বোচ্চ ৩০০০ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত রয়েছে। অর্থাৎ আপনি চাইলে ১ হাজার থেকে বারোশো টাকার ভিতরে মিয়াকো ব্র্যান্ডের একটি মিনি মাল্টি কুকার কিনতে পারবেন। এবং এটা ক্যাপাসিটি থাকবে দেড় লিটার পর্যন্ত আর যদি দুই থেকে তিন লিটার ক্যাপাসিটির মিনি মাল্টি কুকার কিনতে চান তাহলে লাগবে ১৩০০ থেকে ১৪০০ টাকা।
মিনি মাল্টি কুকার কোনটা ভালো
সাধারণত বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মিনি মাল্টি কুকার পাওয়া যায় যেমন ওয়ালটন ভিশন মিয়াকো আজ নূর আরো বিভিন্ন ধরনের অনেক কোম্পানি রয়েছে যারা রীতিমতো মার্কেটে অন্যান্য ইলেকট্রিক পণ্যসহ মিনি মাল্টি কুকার ও নিয়ে আসতেছে। তবে এর মধ্যে প্রত্যেক ব্রান্ড-ই নিম্ন মানের থেকে শুরু করে ভালো মানের প্রডাক্টও সাপ্লাই করে থাকেন।
কাজেই আপনি যেই কোম্পানির মাল্টি কোকার ই কিনেন না কেন একটু দেখে শুনে কিনবেন। কেননা সাধারণত ওয়ালটন ইন্ডাকশন ভিষণ মিয়াকো প্রত্যেকটা ব্রেন্ডি খুবই ভালো প্রোডাক্ট সাপ্লাই করতেছে, কাজেই এখন কিনার ক্ষেত্রে এক চয়েস থাকবে আপনার উপর আপনার যেটা পছন্দ হয় এবং দাম অনুযায়ী আপনার মনমত হয় এটাই আপনি কিনবেন। তবে মিনি মাল্টি কুকারের মধ্যে বর্তমান বাজারে মিয়াকো ও আজ নুর ব্রেন্ড দেখলাম খুবই ভালো ডিজাইনের প্রোডাক্ট আনতে, তো আপনারা চিন্তা ভাবনা ও বিবেচনা করে কিনতে পারেন।
মিনি মাল্টি কুকারে কি রান্না করা যায়?
মিনি মাল্টি কুকারে সাধারণত ভাত পোলাও মাংস নুডুলস সেমাই পায়েস সহ ইত্যাদি সব ধরনের রান্নাই করা যায়। এমনকি আপনি মিনি মালটি কুকার দিয়ে ডিম সিদ্ধ আলু সিদ্ধ সহ আরো বিভিন্ন ধরনের সবজি সিদ্ধ করতে পারবেন।
অর্থাৎ মাল্টি কুকার টা কে এমন ভাবে তৈরি করা হয়েছে যে এটা দিয়ে মোটামুটি ভাবে সব ধরনের খাবারই রান্না করা যায়। এবং অনায়াসে দুই থেকে তিনজন ফ্যামিলির রান্না এর মধ্যে করা যায়, এমন কোন কিছু মনে করার নেই যে হয়তোবা এটা দিয়ে সবকিছু রান্না করা যাবে না বরংচ এটার মাধ্যমে যাবতীয় সব ধরনের রান্নাবান্নাই করা যায়।
মিনি মাল্টি কুকার ব্যবহারের নিয়ম
অন্যান্য মাল্টি কোকার যেভাবে ব্যবহার করা হয় ঠিক তেমনিভাবেই মিনি মাল্টি কুকার ব্যবহার করতে হয়। অর্থাৎ যদি ভাত কিংবা পোলাও রান্না করতে চান তাহলে অনুমান মত চাল ও অনুমান মত পানি দিয়ে কোকার এর মধ্যে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।
এছাড়াও ডিম ভাজি সবজি ইত্যাদি রান্না করার জন্য আপনাকে অবশ্যই অন্যান্য তরকারর ন্যায় রান্না করতে হবে, অর্থাৎ ভাতের মতো ঢেকে দিলেই চলবে না। আর মিনি মাল্টি কুকারের উপরে বাটির মত যে অংশটা থাকে ওখানে খুব সহজেই আপনি ডিম আলু সহ আরো বিভিন্ন ধরনের সবজি সিদ্ধ করতে পারবেন।
মিনি মাল্টি কুকার কাদের জন্য
মিনি মাল্টি কুকার টা হচ্ছে সাধারণত ছোট পরিবারের জন্য বা ব্যাচেলর দের জন্য। অর্থাৎ এটা দিয়ে বড় ধরনের রান্নাবান্না করা সম্ভব নয় অর্থাৎ ছোট টুকিটাকি রান্না করার জন্য এটি খুবই চমৎকার একটি মাল্টি কুকার।
কাজেই যারা ব্যাচেলর আছে, অথবা যারা চাকরি করে ম্যাচের মধ্যে খাবার খায় তারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ যখন খাবার মন মত না হয় তখন আপনি চাইলে কোন একটা কিছু করে খুব সহজে খেতে পারেন। অথবা যাদের পরিবার ছোট দুইজন বা তিন জনের পরিবার তারাও একা ব্যবহার করতে পারে, অথবা বিভিন্ন মসজিদের ইমাম সাহেব সহ মাদ্রাসার শিক্ষকরাও এটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ প্রয়োজনের সময় এটি ব্যবহার করে সহজেই আপনার ইচ্ছামতো খাবার তৈরি করতে পারবেন।
এছাড়াও মিনি মাল্টি কুকার ব্যবহারে তেমন কোন খরচ হয় না, অর্থাৎ আপনি যদি সারা মাস একটি মিনি কুকার ব্যবহার করেন তাহলে সর্বোচ্চ বিল আসবে ৩০০ থেকে ৩৫০ টাকা। কারণ মিনি মাল্টি কুকার গুলো সাধারণত ৬০০ থেকে ৯০০ ওয়াটের হয়ে থাকে।
প্রশ্ন: মাল্টি কুকার কি?
উত্তর: মাল্টি কুকার হচ্ছে এমন একটি ইলেকট্রিক যন্ত্র যেটার মাধ্যমে ভাত মাংস পোলাও সহ বিভিন্ন ধরনের শাকসবজি রান্না করা যায়।
প্রশ্ন: মিনি মাল্টি কুকার কি ভাত রান্না করতে পারে?
উত্তর: জ্বী, মিনি মাল্টি কুকার ভাত কিচুরি বিরিয়ানি সহ তেহরি পোলাও ও রান্না করতে পারে।
প্রশ্ন: মিনি মাল্টি কুকার কি তরকারি রান্না করতে পারে?
উত্তর: জ্বী, মিনি মাল্টি কুকার মুরগির মাংস গরুর মাংস সহ বিভিন্ন ধরনের ভাজি ও শাকসবজি রান্না করতে পারে।
প্রশ্ন: মিনি মাল্টি কুকার কত ওয়াটের হয়?
উত্তর: মিনি মাল্টি কুকার সাধারণত ৬০০ থেকে ৯০০ ওয়াটের মধ্যে হয়ে থাকে।
প্রশ্ন: মিনি মাল্টি কুকার কি ব্যাচেলরদের জন্য ভালো?
উত্তর: হা অবশ্যই মিনি মাল্টি কুকার ব্যাচেলর এবং ছোট কোন পরিবারের জন্য হলেও খুবই ভালো হয়।
প্রশ্ন: মিনি মাল্টি কুকার কোথায় কিনতে পাওয়া যায়?
উত্তর: আপনার এলাকার বাজারে যদি ভালো কোন ইলেকট্রিক দোকান থাকে তাহলে সেখানে যোগাযোগ করে দেখতে পারেন। অন্যথায় আপনি যদি অফলাইনে কিনতে ব্যর্থ হন তাহলে অনলাইনে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন ধরনের এরকম ইলেকট্রিক প্রোডাক্ট সেল করে থাকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন।
প্রশ্ন: মিনি মাল্টি কুকারে কি ভাজি করা যায়?
উত্তর: হ্যা মিনি মাল্টি কুকারে বিভিন্ন ধরনের ভাজি করা যায়। যেমন মাছ ভাজি, আলু ভাজি, ডিম ভাজি ইত্যাদি।
আরও পড়ুন
শেষ কথা মিনি মাল্টি কুকার দাম
সম্মানিত ভিউয়ার্স আজকে মিনি মাল্টি কুকার দাম সম্পর্কিত আর্টিকেলের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। মুক্ত আর্টিকেল আমরা মিনি মাল্টি কুকারের দাম উল্লেখ করেছি, সেই সাথে মাল্টি কুকার সম্পর্কিত মানুষের মনে বহুল প্রচলিত প্রস্তর উত্তর দেওয়ার চেষ্টা করেছি।
আজকের এই আর্টিকেলটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে থাকেন তাহলে আশা করি মিনি মাল্টি কুকার সম্পর্কিত অনেক কিছু জানতে পেরেছেন। ভবিষ্যতে আরও এরকম তথ্যবহুল আর্টিকেল পেতে টুডে এরাবিক ডট কম ওয়েবসাইটের সাথেই থাকুন।
Tags:
Electric-product
