বর্তমান সময়ে মানুষেরা টিনের ঘর থেকে আপডেট হয়ে বিল্ডিং এর দিকে ঝুকতেছে। আর বিল্ডিং ঘর নির্মাণ করতে সর্বপ্রথম যে জিনিসের প্রয়োজন হয় সেটা হচ্ছে ইট। আর সেজন্যই মানুষেরা ইটের দাম বিভিন্নভাবে জানার চেষ্টা করে। যেমন অনেকে অফলাইনে ইটের দাম জেনে নেয় আবার অনেকেই অনলাইনে ইটের দাম জানার জন্য সার্চ করে থাকে যে, ইটের দাম বাংলাদেশ ২০২৬ কিংবা ১ হাজার ইটের দাম কত? ইত্যাদি কিওয়ার্ড লিখে।
যাইহোক আজকে আর্টিকেলের মূল বিষয় হচ্ছে ইটের দাম, সেই সাথে ইট সম্পর্কিত বিস্তারিত বিবরন নিচে দেওয়া হলো।
ইটের দাম বাংলাদেশ ২০২৬
স্থান ভাটা ও এলাকাভিত্তিতে ইটের দামও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে স্বাভাবিকভাবে সিরামিক প্রতি পিস ইটের দাম ১৬ টাকা থেকে ২৭ টাকা। এক নম্বর ইটের প্রতি পিসের দাম হচ্ছে ১২ থেকে ১৪ টাকা, দ্বিতীয় শ্রেণী অর্থাৎ এক নম্বর ইটের থেকে একটু নিম্নমানের ইটের দাম হচ্ছে ১০ থেকে ১২ টাকা, তৃতীয় শ্রেণীর অর্থাৎ পিকেটের দাম হচ্ছে ৭ থেকে ১০ টাকা।
এখানে বিভিন্ন জেলার উপর ভিত্তি করে দাম প্রতি পিসে ১ টাকা থেকে দুই টাকা কম বেশি হতে পারে। তবে আজকের এই আর্টিকেলের ইট সম্পর্কিত তথ্যগুলো এম আর বি ব্রিকস থেকে নেওয়া হয়েছে।
আরও পড়ুন
১ হাজার ইটের দাম কত ২০২৬
ইটের কোয়ালিটির উপর ভিত্তি করে ১ হাজার ইটের দাম ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন সিরামিক ১ হাজার ইটের দাম ১৬০০০ থেকে ২৭০০০ টাকা, প্রথম শ্রেণীর এক নম্বর ১ হাজার ইটের দাম হচ্ছে ১২০০০ থেকে ১৪০০০ টাকা, আর দ্বিতীয় শ্রেণীর ১ হাজার ইটের দাম ১০০০০ থেকে ১২০০০ টাকা সেই সাথে তৃতীয় শ্রেণী তথা পিকেট ১ হাজার ইটের দাম ৭০০০ থেকে ১০০০০ টাকা।
সিরামিক ইটের দাম ২০২৬
সিরামিক ইট মূলত অন্যান্য ইট অপেক্ষা অনেক গুণ ভাল ইট। এই কারণেই এই ইটের প্রতি পিসের দাম হচ্ছে ১৬ টাকা থেকে ২৭ টাকা পর্যন্ত। আর সিরামিক এক হাজারের দাম হচ্ছে সর্বোচ্চ ২৭ হাজার টাকা বা কোয়ালিটি বেঁধে তার থেকেও বেশি।
এই ইট সাধারণত ধনী ব্যক্তিরা ব্যবহার করে থাকে কেননা এই ইট দিয়ে যে দেয়াল বা বিল্ডিং তৈরি করা হয় সেটার মধ্যে প্লাস্টার করার কোন প্রয়োজন হয়না। অর্থাৎ প্লাস্টার করা ছাড়াই সিরামিক ইট দিয়ে তৈরিকৃত দেয়াল অনেক সুন্দর ও আকর্ষণীয় দেখা যায়।
১ নম্বর ইটের দাম
ইটের ধরন ও জায়গা ভেদে এক নম্বর ইটের দাম প্রতি পিস ১০ টাকা থেকে ১৪ টাকা পর্যন্ত হয়ে থাকে। আর প্রতি হাজার হয়ে থাকে দশ হাজার টাকা থেকে শুরু করে ১৪ হাজার টাকা পর্যন্ত।
এক নম্বর ইট দেখতে সুন্দর ও সমান হয়ে থাকে। এক নম্বর ইট দিয়ে যদি বিল্ডিং তৈরি করা হয় তাহলে ওই বিল্ডিং এর দেয়ালগুলো প্লাস্টার করার পূর্বেই দেখতে মোটামুটি সমান ও সুন্দর দেখা যায়, তারপরেও প্লাস্টার করতে হয় নয়তো দেয়ালের আসল সৌন্দর্য ফিরে আসে না।
২ নম্বর ইটের দাম
২ নম্বর ইটের দামও জায়গা ও কোয়ালিটিভেদে দশ টাকা থেকে বারো টাকা পর্যন্ত হয়ে থাকে। এবং প্রতি হাজার এর দাম হয়ে থাকে ১০ হাজার টাকা থেকে ১২০০০ টাকা।
দুই নম্বর ইট দিয়েও আপনি বিল্ডিং তৈরি করতে পারবেন কোনরকম সমস্যা নাই। তবে দুই নম্বর ইটগুলো এক নম্বর ইটের মত এত সমান নয় অর্থাৎ হালকা উচা নিচা থাকে। তবে এই ইট দিয়ে যদি আপনি দেয়াল তৈরি করেন তাহলে দেখতে একটু হাল্কা উচা নিচা বোঝা যাবে কিন্তু আপনি যদি প্লাস্টার করে নেন তাহলে বুঝার কোন কায়দা নেই যে, এটা দুই নম্বর ইট।
অনেকে মনে করতে পারেন যে দুই নম্বর ইট দিয়ে বিল্ডিং তৈরি করার দ্বারা ঝুঁকি রয়েছে, এই ধারণা মূলত সঠিক নয়। এ ধরনের ইট দ্বারাও বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে কোনরকমে ঝুঁকি বা সমস্যা নেই। পার্থক্য শুধুমাত্র এতোটুকুই যে, এই ইট গুলো ১ নম্বর ইটের মত এত সমান নয়।
পিকেট ইটের দাম ২০২৬
তিন নাম্বার ইট যেটাকে আমরা পিকেট ইট বলে থাকি। এই পিকেট ইটের দাম প্রতি পিস ৭-১০ টাকা ও পিকেট ১ হাজার ইটের দাম ৭০০০ থেকে ১০ হাজার টাকা।
পিকেট ইট দিয়ে সাধারণত মানুষেরা কোন ধরনের বিল্ডিং বা দেয়াল তৈরি করেনা। এই ইট বেশিরভাগ সময় সুরকির কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ টিকেট ইট মেশিনের মাধ্যমে ভেঙ্গে সুরকি বানানো হয়। যেই সুরকি ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয়ে থাকে।
ইট কেনার আগে কি কি দেখবেন
ইট কেনার আগে সর্বপ্রথম আপনাকে ইটের কোয়ালিটি দেখতে হবে। ইট কতটুকু পোড়ানো হয়েছে, কতটুকু মজবুত এবং সেই সাথে ইটের কি পরিমান দাম ধরা হয়েছে।
এবং এটাও দেখবেন যে ইট কেনার পর আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আলাদা করে গাড়ি ভাড়া দিতে হবে কিনা, এবং যে সমস্ত ইট ভেঙ্গে যাবে এগুলো পরিবর্তন করে নতুন ইট দিবে কিনা, সেই সাথে আপনি যদি বেশি পরিমাণ ইট কিনেন সে ক্ষেত্রে মূল মূল্যের থেখে কিছুটা ছাড় দিবে কিনা। এছাড়াও আরও আনুষাঙ্গিক প্রয়োজনীয় বিষয় ইট কেনার সময় দেখা জরুরী।
এলাকাভেদে ইটের দাম পরিবর্তন হয় কেন
বিভিন্ন জায়গা ও এলাকা বেঁধে ইটের দাম পরিবর্তন হওয়ার অনেক কারণ থাকতে পারে। যেমন ইটের বাটা ভিন্ন হওয়ার কারণে ইটের দামও ভিন্ন হতে পারে। আবার ইটের কোয়ালিটি ভিন্ন হওয়ার কারণে ইটের দাম পরিবর্তন হতে পারে।
ইটের বাটা থেকে ইট নেওয়ার জায়গা যদি বেশি দূরবর্তী হয় সে ক্ষেত্রেও ইটের দাম কিছুটা বেশি বা পরিবর্তন হতে পারে। আর ইটের বাটা থেকে ইট নেওয়ার জায়গা যদি খুব কাছে হয় সেক্ষেত্রে ইটের দাম কিছুটা কম হতে পারে। এ সমস্ত বিষয়ের প্রতি লক্ষ্য রেখে ইটের দাম এলাকাভেদে পরিবর্তন হয়।
পুরাতন ইটের দাম
পুরাতন বা ভাঙ্গা ইটের দাম সাধারণত প্রতি পিস এর দাম ৬ থেকে ৭ টাকা ও প্রতি ১ হাজারের দাম ৬০০০ থেকে ৭ হাজার টাকা হয়ে থাকে। তবে অনেক ক্ষেত্রে পুরাতন ইটের দাম এর থেকে কম বেশি হতে পারে।
অর্থাৎ পুরাতন ইট যদি এরকম হয় যে, নতুন অবস্থায় কিনে রেখে দিছে পরবর্তীতে ৬ মাস বা সাত মাস পরে বিক্রি করে সেক্ষেত্রে ইটের দাম বেশি হতে পারে। আর পুরাতন ইট যদি এরকম হয় যে, কয়েক বছর বা মাঝখানে ভেঙ্গে গেছে সেক্ষেত্রে এরকম ইটের প্রতি হাজারের দাম ৬ থেকে ৭ হাজার টাকা হতে হবে। এই ইটগুলো আপনি আপনার নিজস্ব বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা সহ সুরকি বানানোর জন্যেও ব্যবহার করতে পারেন।
FAQ
প্রশ্ন: নতুন ইট কবে বের হবে?
উত্তর: বর্ষাকালে বৃষ্টির পানি শুকানো ও বৃষ্টি বন্ধ হওয়ার পর নতুন ইট বের হয়, অর্থাৎ অক্টোবরের শেষ থেকেই ইট বাটা গুলো নতুন ইট দেওয়া শুরু করে।
প্রশ্ন: পিকেট ইট কী?
উত্তর: ভালো মানের ইট গুলো যখন অতিরিক্ত পোড়ানো হয়ে যায় তখন সেটা পিকেট হয়ে যায়। পিকেট ইট গুলো দিয়ে সাধারণত সুরকি বানানো হয়।
প্রশ্ন: ইট কি দিয়ে তৈরি হয়?
উত্তর: দালান কোটা বানানোর কাজে ব্যবহারিত ইট সাধারণত কাদামাটি প্রসেস করে তৈরি করা হয়।
প্রশ্ন: ১ ইট কত কেজি?
উত্তর: একটা শুকনো ইট তিন কেজির উপরে ও একটা ভিজা ইট সারে তিন কেজির উপরে হয়ে থাকে।
প্রশ্ন: ১টা ইটের দাম কত?
উত্তর: কোয়ালিটি ভেদে ১টা ইটের দাম ১০ থেকে ১৪ টাকা হতে পারে।
প্রশ্ন: ব্লক ইট এর দাম কত?
উত্তর: ব্লক ইট বিভিন্ন ধরনের ও বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে। তো কোয়ালিটির উপর নির্ভর করবে ব্লক ইটের দাম কত। স্বাভাবিকভাবে একটি ব্লক ইটের দাম ১২ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত হতে পারে।
প্রশ্ন: ইট দিয়ে কি কি তৈরি করা হয়
উত্তর: ইট দিয়ে বেশিরভাগ সময়েই বাড়িঘর দালান কোটা তৈরি করা হয়। এছাড়াও বিভিন্ন রাস্তা সেতু ব্রিজ সহ অন্যান্য ঢালাইয়ের কাজে ইটের সুরকি ব্যবহার করা হয়।
আরও পড়ুন
শেষ কথা
ইটের দাম কত ও ইটের দাম সম্পর্কিত বিভিন্ন তথ্যবহুল আর্টিকেলের শেষে আমরা অবস্থান করছি। তবে আপনি যদি ইট কিনতে চান তাহলে আরও ভালোভাবে ইটের দাম যাচাই করবেন। কেননা আমি বারবার শুরু থেকেই বলে আসছি জায়গা, ইট বাটা ও ইটের কোয়ালিটির উপর ভিত্তি করে ইটের দাম পরিবর্তন হয়ে থাকে। তো ভিউয়ার্স এরকম তথ্যবহুল বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের টুডে এরাবিক ওয়েবসাইটকে ভিজিট করুন।
Tags:
Info
