মরিচের গুঁড়ার নাম শুনলেই যেন তরকারির কথা মনে আসে। আমাদের বাসা বাড়িতে রান্না করা তরকারি সহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যের মধ্যে মরিচের গুঁড়া মেশানো হয়ে থাকে। মরিচের গুঁড়া ছাড়া আপনি যে খাবার-ই রান্না করেন না কেন তার কোন স্বাদ পাওয়া যায় না।
যাই হোক বর্তমান সময়ে অন্যান্য পণ্য দ্রব্যের দাম বাড়ার সাথে সাথে মরিচের গুড়ার মধ্যেও কিছুটা দামের পরিবর্তন হয়েছে। তাই আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মরিচের গুঁড়ার দাম সম্পর্কে। রাঁধুনি মরিচের গুঁড়া ১ কেজি দাম উল্লেখ করার সাথে সাথে ৫০০ গ্রাম ২৫০ গ্রাম ও ২০০ গ্রাম সহ আরও বিভিন্ন প্যাকেটের দামও উল্লেখ করবো। সেই সাথে মরিচের গুঁড়া সম্পর্কিত বিভিন্ন তথ্য ও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।
আরও পড়ুন
মরিচের গুঁড়া দাম ২০২৬
মরিচের গুঁড়া দুই প্রকারের রয়েছে, একটি হচ্ছে প্যাকেট জাত এবং অপরটি হচ্ছে খোলা। তো খোলা মরিচের গুঁড়ার দাম একরকম হয়ে থাকে এবং প্যাকেট জাত মরিচের গুঁড়ার দাম অন্যরকম অর্থাৎ একটু বেশি হয়ে থাকে।
খোলা এক কেজি মরিচের গুঁড়ার দাম হচ্ছে ৫৫০ টাকা থেকে ৬০০ টাকা। খোলা মরিচের গুড়াটা যদি এক নাম্বার এবং ভালো মানের হয় তাহলে এর দাম পড়বে ৬০০ টাকা, আর যদি একটু নিম্নমানের হয় তাহলে প্রতি কেজির দাম পড়বে ৫৫০ টাকা বা তার থেকে কিছু কম।
অপরদিকে মরিচের গুড়াটা যদি হয় রাধুনী সে ক্ষেত্রে দামটা আরেকটু বেড়ে যায়। রাঁধুনীর বিভিন্ন ধরনের মরিচের গুঁড়ার প্যাকেটের দাম নিম্নে আলাদা আলাদা ভাবে উল্লেখ করা হলো।
রাঁধুনি মরিচের গুঁড়া ১ কেজি দাম
রাধুনী মরিচের গুঁড়া ১ কেজি দাম হচ্ছে ৬ শত ৬০ টাকা তবে কোন কোন দোকানে রাধুনী ১ কেজি মরিচের গুড়া ৬৬৫ টাকা থেকে ৬৭০ টাকাও বিক্রি করে থাকে। অনেক সময় অফারের কারণে প্রত্যেক প্যাকেটের মধ্য থেকে ৫ টাকার মত কমানো হয় তো আপনি যখন রাঁধুনী মরিচের গুড়ার ১ কেজি প্যাকেট কিনবেন তখন প্যাকেটের বর্তমান দাম যাচাই করবেন। এবং এটাও দেখবেন যে বর্তমানে এই প্যাকেটের মধ্যে কোনরকম ছাড় দেওয়া হয়েছে কিনা।
রাঁধুনি মরিচের গুঁড়া ৫০০ গ্রাম দাম
রাধুনী মরিচের গুঁড়ার ৫০০ গ্রাম প্যাকেটের দাম হচ্ছে ৩৪০ টাকা। তবে বিভিন্ন মনিহারির দোকানে এটি ৩৪৫ ও ৩৫০ টাকায় ও বিক্রি হচ্ছে। মোট কথা আপনি যদি ৫০০ গ্রাম রাঁধুনী মরিচের গুড়া কিনেন তাহলে আপনার ৩৪০ থেকে ৩৫০ টাকার মত খরচ হবে।
রাধুনী ছাড়াও বাজারে ৫০০ গ্রাম ওজনের মরিচের গুড়ার বিভিন্ন প্যাকেট রয়েছে সেগুলো আপনি আরো কম দামে পেয়ে যাবেন। অথবা খোলা মরিচের গুড়াও কিনতে পারবেন। যেমন আপনি যদি ৫০০ গ্রাম ভালো মানের খোলা মরিচের গুঁড়া কিনেন তাহলে আপনার সর্বোচ্চ খরচ হবে ৩০০ টাকা, অর্থাৎ ৩০০ টাকা দিয়েই আপনি ৫০০ গ্রাম মরিচের গুঁড়া কিনতে পারবেন।
রাঁধুনি মরিচের গুঁড়া ২৫০ গ্রাম দাম
রাধুনী মরিচের গুড়া ২৫০ গ্রামের দাম হচ্ছে ১৭৫ টাকা, বিভিন্ন দোকান বেঁধে ৫ টাকা কম বেশি হতে পারে। অপরদিকে আপনি যদি খোলা এক নাম্বার ২৫০ গ্রাম মরিচের গুড়া কিনেন সে ক্ষেত্রে তার দাম পড়বে ১৫০ টাকা। তবে রাধুনী মরিচের গুড়া ভালো মানের ও কোয়ালিটি ফুল হওয়ার কারণে এর দাম সবসময়ই অন্যান্য মরিচের গুঁড়া থেকে বেশি হয়ে থাকে।
রাঁধুনি মরিচের গুঁড়া ২০০ গ্রাম দাম
রাধুনী মরিচের গুঁড়া ২০০ গ্রামের দাম হচ্ছে ১৪০ টাকা। এমনকি সকল দোকানেই ১৪০ টাকা করে বিক্রি করে থাকে। অপরদিকে খোলা ২০০ গ্রাম মরিচের গুঁড়ার দাম হচ্ছে ১২০ টাকা, তবে মরিচের গুঁড়ার কোয়ালিটির উপর ভিত্তি করে আরো দশ টাকা কমেও কিনতে পারবেন।
রাঁধুনি মরিচের গুঁড়া ১০০ গ্রাম দাম
রাধুনী মরিচের গুঁড়া ১০০ গ্রাম দাম হচ্ছে ৭৫ টাকা তবে বর্তমান সময়ে রাধুনির প্রত্যেক ১০০ গ্রাম প্যাকেটের মূল্য থেকে ১০ টাকা ছাড় দেয়া হয়েছে। সে হিসেবে বর্তমানে ১০০ গ্রাম প্যাকেটের দাম হচ্ছে মাত্র ৬৫ টাকা।
রাঁধুনি মরিচের গুঁড়া ৫০ গ্রাম দাম
রাধুনী মরিচের গুঁড়া ৫০ গ্রামের দাম হচ্ছে ৩৮ টাকা তবে বিভিন্ন দোকানে এই প্যাকেট টি ৪০ টাকায় বিক্রি করে থাকে। রাধুনীর আরও একটি মরিচের গুড়ার প্যাকেট হচ্ছে ২৫ গ্রামের, বলতে গেলে এটি প্রায় রাঁধুনীর সবচেয়ে ছোট প্যাকেট আর এটির দাম হচ্ছে ২০ টাকা।
মরিচের গুড়ার উপকারিতা
আমরা সবাই জানি যে মরিচের গুঁড়া শুধুমাত্র তরকারির স্বাদ বাড়ায় কিন্তু এছাড়াও মরিচের গুঁড়ার অনেক উপকারিতা রয়েছে। যেমন সীমিত আকারে মরিচের গুড়া খাওয়ার দ্বারা হজম শক্তি বৃদ্ধি হয় এমনকি শরীরে ক্যালরি বাড়াতে সাহায্য করে সেই সাথে শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী করে।
গুড়া মরিচের অপকারিতা
মরিচের গুঁড়া যদি আপনি রান্নায় অতিরিক্ত পরিমাণে ব্যবহার করেন সে ক্ষেত্রে উপকারের থেকে ক্ষতির সম্ভাবনা বেশি হবে। রান্নায় মরিচের গুড়া অতিরিক্ত খাবার দ্বারা আলসারের মতো জটিল সমস্যায় সম্মুখীন হতে পারেন।
গর্ভবতী মহিলাদের জন্য অতিরিক্ত ঝাল বা মরিচের গুঁড়া খুবই বিপদজনক। অতিরিক্ত মরিচের গুঁড়া বা ঝাল খাওয়ার তারা মুখের মধ্যে ঘা সহ ছুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি পেটের সমস্যায় ও সম্মুখীন হতে পারেন। তাই রান্নায় অতিরিক্ত মরিচের গুঁড়া ব্যবহার করা থেকে সতর্ক হওয়া উচিত।
FAQ
মরিচ গুঁড়া কী?
শুকনো মরিচ ভালোভাবে শুকিয়ে মেশিনের মধ্যে দিয়ে যেই গুড়া করা হয় তাকেই মরিচের গুড়া বলে। মরিচের গুঁড়া তরকারি সহ বিভিন্ন খাদ্যের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে।
২ কেজি মরিচের গুঁড়ার দাম কত
খোলা দুই কেজি মরিচের গোড়ার দাম হচ্ছে ১২০০ টাকা এবং প্যাকেট জাত রাঁধুনি ২ কেজি মরিচের গোড়ার দাম হচ্ছে ১৩২০ টাকা থেকে ১৩৩০ টাকার মত।
রাঁধুনি মরিচের গুঁড়া দিয়ে কী কী রান্না করা যায়?
রাধুনী মরিচের গুড়া দিয়ে তরকারি মাছ মাংস ঝাল মুড়ির ঝোল সহ বিভিন্ন ধরনের রেসিপি বানানো হয়।
রাঁধুনি মরিচের গুঁড়া কোথায় পাওয়া যায়?
বাজারের বিভিন্ন মনিহারির বা মুদির দোকানে মরিচের গুড়া পাওয়া যায়। এমনকি যারা মেশিনের মাধ্যমে শুকনো মরিচ গুড়া করার সার্ভিস দিয়ে থাকেন তাদের কাছেও মরিচের গুঁড়া পাওয়া যায়।
আরও পড়ুন
শেষ কথা
মরিচের গুঁড়া আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে অন্যতম। যাই হোক কে আপনাদের সাথে মরিচের গুড়ার বিভিন্ন ওজনের বিভিন্ন প্যাকেটের দাম উল্লেখ করেছি। সেই সাথে মরিচের গুঁড়ার সাথে সম্পর্কিত কিছু তথ্যও শেয়ার করার চেষ্টা করেছি।
আজকের আর্টিকেল এর মত এরকম বিভিন্ন পণ্যের দাম ও তথ্যবহুল বিষয় জানতে আমাদের টুডে এরাবিক ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন।
Tags:
Food-product
