শুকনা মরিচের ব্যবসা একটি লাভবান ব্যবসা, আমরা অনেকেই শুনতে পাই যে শুকনা মরিচের ব্যবসা করে অনেকেই অনেক উপকৃত হয়েছে কিংবা লাভবান হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে কি তা সত্যিই? হ্যা আপনি যদি সঠিক প্রসেস অনুযায়ী বা সঠিক নিয়ম অনুযায়ী শুকনা মরিচের ব্যবসা করতে পারেন তাহলে অবশ্যই অনেক বেশি লাভবান হতে পারবেন।
কিভাবে শুকনা মরিচের ব্যবসা করবেন এমনকি কোথায় বিক্রি করবেন কিভাবে স্টক করবেন সম্পর্কে আজকের আর্টিকেলে জানানো হবে। তাই আপনি যদি এরকম ভেবে থাকেন যে শুকনা মরিচের ব্যবসা অর্থাৎ শুকনা মরিচের স্টক ব্যবসা করবেন তাহলে আজকের এই আর্টিকেলটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পড়ুন।
আরও পড়ুন
শুকনা মরিচের ব্যবসা
শুকনা মরিচের ব্যবসা করার জন্য প্রথমে আপনাকে মরিচ কিনতে হবে। তো শুকনা মরিচ কিনার ক্ষেত্রে অনেকেই আমরা একটা ভুল করে থাকি সেটা হচ্ছে আরত থেকে কিনি। এখানে একটা বিষয় হচ্ছে আপনি যদি ব্যবসা করার জন্য আরত থেকে শুকনা মরিচ কিনেন সে ক্ষেত্রে খুব বেশি পরিমাণে প্রফিট বা লাভ করতে পারবেন না।কেননা আরত থেকে কেনার পূর্বেই দুই থেকে তিনজনের হাত পেরিয়ে মরিচটা আরতে আসে। তারপর আরতদার আবার কিছু প্রফিট করে আপনার কাছে বিক্রি করে। সে ক্ষেত্রে এভাবে কিনলে লাভের পরিমাণটা কম হবে।
আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আরত থেকে শুকনা মরিচ ব্যবসার জন্য না কিনে সরাসরি কৃষকের হাত থেকে কিনবেন। যদি সরাসরি কৃষকের হাত থেকে কিনতে পারেন তারপর স্টক করেন সেক্ষেত্রে খুব ভালো পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুকনা মরিচটা আপনি সিজেনের সময় কিনবেন অতঃপর স্টক করবেন তারপর যখন অফ সিজেন আসবে তখন দাম বাড়ার সাথে সাথে আপনার স্টকে থাকা শুকনা মরিচ গুলো বিক্রি করে দিবেন।
শুকনা মরিচের স্টক ব্যবসা
কৃষকের কাছ থেকে শুকনা মরিচ গুলো কিনার পর আপনাকে নতুন করে দুই থেকে তিনটা রোদ্রের মধ্যে দিয়ে ভালোভাবে শুকাতে হবে। কেননা কৃষকেরা অল্প রোদ্র দেয় কেবলমাত্র বিক্রি করার জন্য সে ক্ষেত্রে আপনি যেহেতু স্টক করবেন তাই ভালভাবে শুকিয়ে নিবেন যাতে করে আপনার স্টকে রাখা শুকনা মরিচগুলো নষ্ট হয়ে না যায়।
রৌদ্রে ভালোভাবে শুকানোর পর শুকনা মরিচ গুলো আপনাকে ভালোভাবে সংরক্ষণ করতে হবে বস্তার মধ্যে। বস্তা সিলেক্ট করার ক্ষেত্রে আপনি অবশ্যই পাটের বস্তা সিলেক্ট করবেন এবং পাটের বস্তার ভিতরেই পলিথিনের কাগজ দিবেন। তাহলে আপনার শুকনা মরিচটার কালার ভালো থাকবে অন্যথায় আপনি যদি প্লাস্টিকের বস্তার মধ্যে সংরক্ষণ করেন তাহলে মরিচের কালার দীর্ঘদিন রাখার কারণে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এবার আসেন বস্তাগুলো আপনি কোথায় সংরক্ষণ করবেন? শুকনা মরিচের বস্তাগুলো সংরক্ষণ করার জন্য সবচেয়ে ভালো হয় যদি গোডাউনটা দেয়ালের হয় অর্থাৎ নিচে ফ্লোর থাকে। তবে বস্তাগুলো সরাসরি ফ্লোর এর মধ্যে রাখবেন না বরঞ্চ ফ্লোর এর উপরে জলচকি বা কোন খাট বিছিয়ে নিবেন এবং এগুলোর উপরে শুকনা মরিচের বস্তা গুলো রাখবেন। তবে একটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন যে গোডাউনটা যেখানেই থাকুক না কেন সেটা যেন রৌদ্রের তাপ থেকে দূরে থাকে অর্থাৎ ছায়ার মধ্যে যেন হয়।
কেননা রৌদ্রের তাপ ঘরে পরার কারণে বস্তাগুলো গরম হয়ে যাবে, এমনকি রীতিমত এভাবে হতে থাকলে মরিচ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মরিচ কিনার থেকে মরিচ স্টক করার গোডাউনটা কেমন সেটার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে।
কেননা আপনি খুব কম দামে বা খুব ভালো দামে কিনে শুকনা মরিচ গুলো স্টক করার দুই তিন মাস পর দেখলেন আপনার মরিচ গুলোর কালার নষ্ট হয়ে গেছে সে ক্ষেত্রে আপনি যে কম দামে কিনেছিলেন সেটার কোন লাভ হয় নাই। কাজেই স্টক করার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে যাতে করে আপনার কাঙ্খিত মরিচ গুলো সুন্দর তাকে এবং কালার ঠিক থাকে।
শুকনা মরিচের বাজার দর
এবার আপনি যখন ২০ মণ ৩০ মণ কিংবা আরো যত বেশি শুকনা মরিচ স্টক করে রাখার কাজ শেষ হবে তখন আপনাকে অফ সিজেনে এগুলো বিক্রি করতে হয়। এবার আপনি এই মরিচ গুলোই বিভিন্ন আরতে বিক্রি করতে পারবেন শুকনা মরিচের বাজার দর দেখে। যেমন আপনার জেলায় বিভিন্ন বড় বড় বাজার রয়েছে এবং বিভিন্ন আরত রয়েছে আপনি ওইগুলোতে যোগাযোগ করবেন যে শুকনা মরিচের বাজার দর এখন কেমন আছে।
যদি মনে করেন শুকনা মরিচের বাজার দর ভালো সে ক্ষেত্রে আপনার ইচ্ছা মত আপনি অল্প অল্প করে সেল করতে পারেন। এছাড়া আপনি বড় বড় মুদি দোকানগুলোতেও শুকনা মরিচ সেল করতে পারেন কেননা অনেক মুদি দোকানদার এরকম রয়েছে যে সারাদিনে প্রায় এক বস্তারও বেশি শুকনা মরিচ খুচরা বিক্রি করে থাকে। তো আপনি এরকম বড় বড় মুদি দোকানগুলোকে টার্গেট করে তাদের সাথে কমিউনিকেশন করে তাদের কাছেও রীতিমতো শুকনা মরিচ সেল করতে পারবেন।
আর এভাবে যদি আপনি স্টক করে রাখার পর শুকনা মরিচ আরতদার ও বড় বড় মুদি দোকানগুলোতে বিক্রি করতে পারেন তাহলে খুব ভালো মানের মুনাফা অর্জন করতে পারবেন।
শুকনো মরিচ কতদিন পর্যন্ত ভালো থাকে
শুকনো মরিচ আপনি যদি খুব ভালোভাবে রোদে শুকিয়ে রাখেন তাহলে এক বছর বা তার অধিক সময় পর্যন্ত ভালো থাকবে। মরিচ কোনরকম নষ্ট হবে না এমনকি শুকনো মরিচের কালারও পর্যন্ত পরিবর্তন হবে না। আর যদি আপনি ভালোভাবে না শুকিয়েই রেখে দেন তাহলে এক বছর কেন ৬ মাস এর আগেই নষ্ট হয়ে যাবে অর্থাৎ মরিচের কালার চলে যাবে।
FAQ
শুকনা মরিচের স্টক ব্যবসা কী?
শুকনা মরিচের দাম যখন কম থাকে বা সিজন থাকে তখন বেশি পরিমাণে কিনে স্টক করে রেখে পরবর্তীতে অফ সিজনে যখন দাম বাড়ে তখন বিক্রি করা হয়, এটাই হচ্ছে শুকনা মরিচের স্টক ব্যবসা।
শুকনা মরিচের ব্যবসা শুরু করতে কত টাকা লাগে?
আপনি কি পরিমান মাল স্টক করবেন এটার উপর নির্ভর করবে কত টাকা লাগবে। যদি বেশি পরিমাণ মাল স্টক করেন তাহলে বেশি টাকা লাগবে আর যদি কম বা অল্প পরিমাণ মাল স্টক করেন তাহলে অল্প টাকা দিয়েই শুরু করতে পারেন।
শুকনা মরিচের ব্যবসায় লাভ কেমন?
শুকনা মরিচের ব্যবসা যদি সিজন অনুযায়ী করা যায় এবং ভালো দাম দেখে বিক্রি করা হয় তাহলে খুব ভালো পরিমাণের লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুকনা মরিচের ব্যবসায় কোন ধরনের ঝুঁকি রয়েছে?
শুকনা মরিচের ব্যবসায় মরিচ নষ্ট হয়ে যাওয়া বা পোকা ধরে যায় কিংবা বাজার দর কমে যাওয়ার ঝুঁকি আছে। তবে আপনি যদি ভালোভাবে শুকিয়ে তারপর বাজার দর দেখে বিক্রি করেন সেক্ষেত্রে কোন ধরনের ঝুঁকি নাই।
আরও পড়ুন
শেষ কথা
শুকনা মরিচের ব্যবসা একটি লাভবান ব্যবসা এই ব্যবসাটি যদি সঠিক উপায়ে জেনে বুঝে করা যায় তাহলে অধিক পরিমাণ মুনাফা অর্জন করা সম্ভব। তাই আপনারা যারা শুকনা মরিচের ব্যবসা করতে চান আজকের আর্টিকেলের দিকনির্দেশনা অনুযায়ী শুকনা মরিচের ব্যবসা শুরু করতে পারেন। আশা করি নিয়ম মেনে যদি আপনি এই ব্যবসা শুরু করেন তাহলে অবশ্যই সফল হবেন। তবে একটি কথা আপনি প্রথম অবস্থাতেই খুব বেশি পরিমাণে মাল স্টক করবেন না, প্রথমে অল্প অল্প করে ব্যবসা শুরু করুন তারপর আস্তে আস্তে ব্যবসাকে বড় করার দিকে নিয়ে যাবেন।
Tags:
Info
