বালতি আমাদের একটি প্রয়োজনীয় জিনিস এটি প্রতিদিন আমাদের দৈনন্দিন কাজসহ বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। বালতি বিভিন্ন ধরনের রয়েছে যেমন প্লাস্টিকের বালতি, স্টিলের বালতি বা লোহার বালতি ইত্যাদি।
প্লাস্টিকের মধ্যে আরএফএল বালতি অন্যতম এবং সেরা। বালতির ধারন ক্ষমতা বিভিন্ন ধরনের থাকার কারণে দাম ও বিভিন্ন ধরনের হয়ে থাকে। আজকের আর্টিকেলে আরএফএল এর বিভিন্ন ধরনের বালতির দাম উল্লেখ করব সেই সাথে স্টিলের বালতির দাম ও উল্লেখ করব। পাশাপাশি বালতি সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব।
আরও পড়ুন
বালতির দাম
আরএফএল এর ঢাকনা ছাড়া বালতির দাম ১৭০ টাকা থেকে ৪৫০ টাকা পর্যন্ত রয়েছে। অর্থাৎ সবচাইতে ছোট বালতির দাম হচ্ছে ১৭০ টাকা এবং আরএফএল এর বড় বালতির দাম হচ্ছে ৪৫০ টাকা। এখন আমরা জানবো কত লিটারের বালতির দাম কত টাকা।
১০ লিটার বালতির দাম
আরএফএল ১০ লিটার বালতির দাম হচ্ছে ১৭০ টাকা। এছাড়াও বেঙ্গল প্লাস্টিক সহ আপনি যদি অন্য ব্র্যান্ডের ১০ লিটারের বালতি কিনেন সে ক্ষেত্রে দাম কিছুটা আরও কমে পাবেন। তবে প্লাস্টিক পণ্যের মধ্যে আরএফএল উল্লেখযোগ্য এমনকি জনসাধারণের কাছে খুব ভালো একটা গ্রহণযোগ্যতা পেয়ে গেছে।
১৫ লিটার বালতির দাম
আরএফএল ১৫ লিটার বালতির দাম হচ্ছে ২২০ টাকা অপরদিকে বেঙ্গল প্লাস্টিক এর ১৫ লিটার বালতির দাম হচ্ছে মাত্র ১৮০ টাকা। তাই আপনি চাইলে বেঙ্গল প্লাস্টিক কোম্পানির ১৫ লিটারের বালতিটি কিনতে পারেন সে ক্ষেত্রে rfl এর তুলনায় চল্লিশ টাকা কম পেয়ে যাবেন।
১৫ লিটারের বালতি বাড়ির বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়। যেমন ঘরের ময়লা পানি বালতির মধ্যে একত্রিত করা হয় আবার কেউ কেউ ছোট গাভীর দুধ দোহনের ক্ষেত্রেও ১৫ লিটারের বালতি ব্যবহার করে থাকে। আরো অনেক জনে অনেক রকম কাজে ব্যবহার করে।
২০ লিটার বালতির দাম
আরএফএল ২০ লিটার বালতির দাম হচ্ছে ২৮০ টাকা। বাজারে আরও অন্যান্য ব্র্যান্ডের যে ২০ লিটারের বালতিগুলো রয়েছে ওগুলো ২২০ টাকার মধ্যেই পাওয়া যায়। ২০ লিটারের বালতি দিয়ে দেশি গরুকে পানি খাওয়ানো হয় এমনকি গ্রামগঞ্জে ছোট নালা বা গর্ত সেচার জন্য এই ২০ লিটারের বালতি ব্যবহার করা হয়।
আবার অনেকেই ২০ লিটারের বালতির মাধ্যমে ঝাল মুড়ি চানাচুর পান সহ বিভিন্ন ধরনের হকারির ব্যবসাও করে থাকেন। বিশেষ করে বাথরুমে গোসল খানার জন্য ২০ লিটারের বালতি প্রায় সবার বাড়িতেই ব্যবহার করে।
২৫ লিটার বালতির দাম
আরএফএল ২৫ লিটার বালতির দাম ৩৩০ টাকা। অন্য ব্র্যান্ডের সেইম বালতিই ২৫০ টাকার মধ্যেই পাওয়া যায়। ২৫ লিটার বালতি দিয়েও গোসল খানা সহ অন্যান্য যাবতীয় সমস্ত কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
৩০ লিটার বালতির দাম
আরএফএল ৩০ লিটার বালতি দাম ৩৫০ টাকা এটি অন্যান্য বালতি অপেক্ষা তুলনামূলক বড়। এই বালতি বেশিরভাগ সময় খামারিরা গরুকে ছানা খাওয়ানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকে, কেননা বিদেশি গরুগুলো দেশি গরুর তুলনায় ছানা একটু বেশিই খেয়ে থাকে।
আরএফএল এর মধ্যে ৩৫ লিটারের ও একটি বালতি পাওয়া যায়, এটির দাম হচ্ছে ৪৫০ টাকা। অনেকে প্রয়োজন অনুযায়ী এটিও ব্যবহার করতেছে।
ঢাকনা সহ বালতি দাম
উপরে উল্লেখিত প্রত্যেকটা বালতির সাথেই আপনি চাইলে ঢাকনা সহ ক্রয় করতে পারবেন। অর্থাৎ বালতির দামের সাথে ঢাকনার দাম আলাদা করে ৪০ থেকে ৫০ টাকা বেশি যোগ হবে। যেমন বালতির দাম যদি হয় ৩০০ টাকা তাহলে ঢাকনা সহ দাম পরবে ৩৫০ টাকা। অনুরূপভাবে বালতির দাম ৪৫০ টাকা হলে ঢাকনা সহ বালতির দাম পড়বে ৫০০ টাকা।
বড় বালতির দাম
বড় বালতি বলতে অনেকেই ৩০ লিটার বা ৩৫ লিটারের গুলোকেই ধরে থাকে যেগুলোর দাম পূর্বে উল্লেখ করেছি। কিন্তু বাজারে ৪০, ৫০, ৬০, ৭০ এমনকি ৮০ ও ১০০ লিটারের বালতিও পাওয়া যায়, যেগুলোকে ড্রাম বালতি বলা হয়।
আরএফএল ৪০, ৫০, ৬০, ৭০, ৮০ ও ১০০ লিটারের বড় বালতির দাম যথাক্রমে ৫০০, ৫৩০, ৫৬০, ৬১০, ৯৬০ ও ১১৭০ টাকা, তবে অনেক সময় বালতির কোয়ালিটি ও ধরন অনুযায়ী দাম কিছুটা ভিন্ন হয়ে থাকে। এ সমস্ত বালতি পরিবারে কিংবা দোকানে ব্যবহার করা যায়, সংসারের বিভিন্ন জিনিসপত্র চাল ডাল তরকারি বা যেকোন ধরনের বস্তু এখানে রাখা যায়।
স্টিলের বালতির দাম
১০ লিটার এর ১টি স্টিলের বালতির দাম ৬৭০ টাকা থেকে ৭০০ টাকা, কোয়ালিটি ও স্টিলের পরিমাণের ওজন অনুযায়ী দাম পরিবর্তন হবে। অর্থাৎ স্টিলের পরিমাণ কম হলে দাম আরো কম হবে, আর স্টিলের পরিমাণ বেশি হলে দাম আরো বেশি হবে। স্টিলের বালতির দাম প্লাস্টিকের বালতির তুলনায় অনেক বেশি। যার কারণে স্টিলের বালতি মানুষেরা প্রয়োজন ছাড়া ক্রয় করে না।
স্টিলের বালতি বেশিরভাগ ক্ষেত্রেই গাভী থেকে দুধ দোহন ও ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় এছাড়া অন্য সকল কাজে প্লাস্টিকের বালতি-ই ব্যবহৃত হয়।
কোন বালতি ভালো স্টিল নাকি প্লাস্টিক
স্টিলের বালতি ভালো আবার আরএফএল এর প্লাস্টিকের বালতি গুলোও ভালো। তবে আপনার জন্য কোন বালতিটি ভালো হবে সেটা নির্ভর করবে আপনার কাজের ধরনের উপর। যেমন আপনি যদি বাথরুমে গোসল করার জন্য বা পানি বহন করার জন্য বালতি ক্রয় করেন সেক্ষেত্রে আপনার জন্য প্লাস্টিকের বালতি ভালো হবে। আবার আপনি যদি দুধ দোহনের জন্য বা কোন ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য বালতি ক্রয় করেন সে ক্ষেত্রে স্টিলের বালতি ভালো হবে।
তবে অধিক টেকসই এবং মজবুতের দিক দিয়ে লক্ষ্য করলে স্টিলের বালতি এগিয়ে থাকবে। কেননা আপনি দীর্ঘদিন ব্যবহার করার ফলেও স্টিলের বালতি সহজে ভাঙবে না। অপরদিকে প্লাস্টিকের বালতির উপর দুর্ঘটনা বসত কোন কিছু পরে গেলেই ভেঙ্গে যায় তো এই দিক দিয়ে অবশ্যই স্টিলের বালতি এগিয়ে থাকবে।
আরও পড়ুন
শেষ কথা
বালতির বিভিন্ন ধারণক্ষমতা অনুযায়ী আর্টিকেলে দাম লেখা হয়েছে। সেই সাথে স্টিলের বালতির দাম ও রাখা হয়েছে। আপনি যদি বালতি কিনেন তাহলে অবশ্যই আপনার কাজের জন্য কোন বালতি পারফেক্ট অর্থাৎ স্টিল নাকি প্লাস্টিক সেটা চিন্তা করে কিনবেন। এবং বালতি কিনার সময় বর্তমান দাম কত আছে সেটা যাচাই করে কিনবেন।
Tags:
Others-product
