রান্না ঘরের সৌন্দর্যই যেন রেক, কিচেন রেক ছাড়া যেন রান্না ঘরের সৌন্দর্যই ফুটে ওঠে না। তাছাড়া কিচেন রেক না থাকলে জিনিস গুলো এলোমেলো হয়ে থাকে জিনিস গুলো মেজেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে । দেখতেও বেশ ভালো লাগে না। এমনকি বিড়াল বা অন্যান্য প্রাণী প্রয়োজনীয় জিনিসগুলো নষ্ট করে ফেলার ও ভয় থাকে, তাই কিচেন রেক অত্যন্ত প্রয়োজনীয়।
কিচেন রেক বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন আরএফএলের স্টিলের ও কাঠের ইত্যাদি। এগুলোর ধরন বা ভিন্নতার কারণে কিচেন রেকের প্রাইসও বিভিন্ন ধরনের। সেই হিসেবে আজকের আর্টিকেলে আমি আলাদা আলাদাভাবে আরএফএলের স্টিলের ও কাঠের কিচেন রেকের প্রাইস উল্লেখ করবো। সেই সাথে কিচেন রেকের সাথে সম্পৃক্ত প্রয়োজনীয় বিষয় ও তুলে ধরব।
আরও পড়ুন
কিচেন রেক প্রাইস ইন বাংলাদেশ
কিচেন রেকের প্রাইস চার থেকে পাঁচশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৫০০০ টাকা পর্যন্ত রয়েছে। কোয়ালিটি ব্রান্ড ও কিচেন রেক এর ধরন অনুযায়ী দাম বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন প্লাস্টিক বা আরএফএলের কিচেন রেকের প্রাইস একরকম, অপরদিকে স্টিল ও লোহার কিচেন রেকের দাম একরকম এভাবে অন্যান্য ব্র্যান্ডের দামও একেক রকম হয়ে থাকে।
আরএফএল কিচেন রেক প্রাইস ইন বাংলাদেশ
আরএফএল এর বিভিন্ন ধরনের কিচেন রেক রয়েছে। মাত্র দুই লেয়ারের আধুনিক একটি আরএফএল কিচেন রেকের প্রাইস হচ্ছে ৪৫০ টাকা। এই রেকটি সুন্দর হলেও সেফটির জন্য কোন দরজা বা দাফার নেই। তবে খাবারের জিনিসপত্র ছাড়া আপনি যদি শুধুমাত্র থালা-বাসন গ্লাস ইত্যাদি এই রেকের মধ্যে রাখেন তাহলে এটি একটি ছোট পরিবারের জন্য অবশ্যই বেটার হবে।
পরিবার যদি বড় হয় থালা বাসন বা জিনিসপত্র বেশি হয় সেক্ষেত্রে নীল কালারের তিন লেয়ারের আরএফএল কোম্পানির কিচেন রেকটি ভালো হবে। আরএফএল কোম্পানির নীল রঙের তিন লেয়ার বিশিষ্ট কিচেন রেকটির প্রাইস হচ্ছে ৪৮০০ টাকা থেকে ৫ হাজার টাকা।
এটির সুবিধা হচ্ছে তিন লেয়ার বিশিষ্ট থাকগুলো দরজার মাধ্যমে আটকে দিতে পারবেন। অর্থাৎ ভিতরে যদিও আপনি খাবার রেখে দেন তাহলে বিড়াল বা অন্যান্য প্রাণী নষ্ট করার কোন ভয় নেই। তিন লেয়ার ছাড়াও উপরে আরো দুইটি লেয়ার এর সিস্টেম রয়েছে যেখানে আপনি থালা-বাসন সহ বিভিন্ন ধরনের গ্লাস ও কৌটাও রাখতে পারবেন।
আরএফএল কোম্পানির দরজা ছাড়া তিন লেয়ার বা চার লেয়ার বিশিষ্ট আরও অনেক রেক রয়েছে, যেগুলোর দামও কম অর্থাৎ ২৫০০ টাকা থেকে চার হাজার টাকার ভিতরে। সবকিছু মিলিয়ে আপনার পছন্দমত এইসমস্ত রেক থেকে যেকোনো একটি ক্রয় করতে পারেন।
স্টিলের কিচেন রেক প্রাইস ইন বাংলাদেশ
স্টিলের কিচেন রেকের মধ্যে নতুন একটি কালেকশন হচ্ছে ঝুড়ি রেক। এটির উচ্চতা হচ্ছে ৩২ ফিট সাথে রয়েছে তিনটি ঝুড়ি। তিন ঝুড়ি বিশিষ্ট স্টিলের কিচেন রেকের প্রাইস হচ্ছে ৪৫০০ টাকা, একই কোয়ালিটির রেক আপনি যদি চার ঝুড়ির টা কিনেন তাহলে দাম পরবে ৫০০০ টাকা।
স্টিলের কিচেনের মধ্যে আরও একটি আপডেট কালেকশন হচ্ছে ড্রাম রেক যেখানে তিনটি চারটি ও পাঁচটি করে তাক থাকে। তিন চার ও পাঁচ তাকের স্টিলের কিচেন ড্রাম রেকের প্রাইস হচ্ছে ৪০০০, ৪৫০০ ও ৫০০০ টাকা। এই প্রত্যেকটা কিচেন রেকের নিচে চাকা সিস্টেম রয়েছে এজন্য আপনি চাইলে খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন। বর্তমানে এগুলো খুবই জনপ্রিয় কিচেন রেক হওয়ার কারণ হচ্ছে এগুলো আপডেট কালেকশন এবং দেখতেও অনন্যা।
স্টিলের মধ্যে আরেকটি ব্যবহারিক রেক হচ্ছে সিংক রেক। এর মধ্যে দুইটা কোয়ালিটি রয়েছে একটি হচ্ছে তিন তাকের এবং আরেকটি হচ্ছে চার তাকের। এর মধ্যে উপরের থাকে আপনি ২০ থেকে ২২ টি প্লেট রাখতে পারবেন এবং উপর দিকে ডান সাইডে বিভিন্ন ধরনের চামচ ও বাম সাইডে গ্লাস রাখতে পারবেন।
এই সিংক কিচেন রেকের আরেকটি সুবিধা হচ্ছে যখন নাকি আপনি রেকের মধ্যে প্লেট বা গ্লাস রাখবেন তখন তা থেকে যদি পানি ঝরে সেক্ষেত্রে পানিটা সরাসরি নিচে বা ফ্লোরে পরবে না। বরং রেকের নিচে একটি ট্রে দেওয়া হয়েছে পানিগুলো ট্রে এর মধ্যে গিয়ে জমা হবে তারপর আপনি এটা খুলে পানি ফেলে দিয়ে আবার আগের জায়গায় লাগিয়ে দিতে পারবেন। তিন তাক ও চার তাকের সিংক স্টিলের কিচেন রেক এর প্রাইস হচ্ছে ৩৫০০ ও ৪০০০ টাকা। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি তিন তাক বা চার তাকের উক্ত রেক ক্রয় করতে পারেন।
অ্যালুমিনিয়াম কিচেন রেক প্রাইস ইন বাংলাদেশ
অ্যালুমিনিয়াম কিচেন রেকের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন ও কোয়ালিটি রয়েছে। এর মধ্যে সবচেয়ে ছোট যে কিচেন রেকটি রয়েছে সেটার প্রাইস হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা। এভাবে সর্বোচ্চ ৫০০০ টাকা কিংবা এর থেকে বেশি দামেও অ্যালুমিনিয়াম কিচেন রেক পাওয়া যায়। অ্যালুমিনিয়াম এর কিচেন রেক ব্যবহারের কিছু অসুবিধা ও রয়েছে যেমন রেকের এর মধ্যে অতিরিক্ত ভারী কোন জিনিস রাখা যায় না। যদি অতিরিক্ত কোন ভারী জিনিস রাখেন তাহলে অ্যালুমিনিয়াম বেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কাঠের কিচেন রেক এর দাম
মোটামুটি ভালো কোয়ালিটির মধ্যে তিন তাকের কাঠের কিচেন এর দাম হচ্ছে ১২০০ টাকা। এছাড়াও দরজা সিস্টেম কাঠের কিচেন রেক রয়েছে, ওগুলোর দাম রেকের উপর ভিত্তি করে ৩০০০ টাকা থেকে সর্বোচ্চ ১৬ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। ডিজাইন ও কাঠের কোয়ালিটি যত ভালো হবে দাম তত বেশি হবে। তাছাড়া আর একটি কথা হলো, প্লাস্টিকের কিংবা স্টিলের রেকের তুলনায় কাঠের কিচেন রেকের দাম অনেকটাই বেশি। শুধু দাম বেশি বললে হবে না বরং প্লাস্টিক ও স্টিলের কিচেন রেকের তুলনায় কাঠের কিচেন রেক অনেক বেশি আকর্ষণীয় ও সুন্দর।
কিচেন রেক কোনটা ভালো
বাজারে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, স্টিলের ও কাঠের কিচেন রেক পাওয়া যায় তবে অনেকের মনে প্রশ্ন কোন রেক সবচাইতে ভালো হবে। আমি বলব যদি অধিক সুন্দর ও রান্নাঘরকে আকর্ষণীয় করে তুলতে চান তাহলে কাঠের কিচেন রেক আপনার জন্য পারফেক্ট হবে কিন্তু প্রাইস অন্যগুলোর তুলনায় বেশি হবে। আর যদি অল্প দিনে জন্য স্বাভাবিক কোন রেক নিতে চান তাহলে প্লাস্টিকের কিচেন রেক চয়েস করতে পারেন।
এছাড়া আপনার যদি এরকম ইচ্ছা হয় যে আপনি একটি কিচেন রেক কিনে অনেকদিন যাবত ব্যবহার করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য স্টিলের কিচেন রেক ভালো হবে, এটি দীর্ঘদিন ব্যবহার করার ফলেও কোন ধরনের ক্ষতি হয় না। অপরদিকে রেক যদি হয় লোহার তাহলে জং ধরে যায় এমনকি অ্যালুমিনিয়াম এর হলে সহজে বেঁকে যায়। তাই দীর্ঘমেয়াদি টেকসই কিচেন রেক কিনতে চাইলে অবশ্যই আপনাকে স্টিলের কিচেন রেক বেছে নিতে হবে।
২০২৬ সালে কিচেন রেক এর দাম কত?
২০২৬ সালে আরএফএল, স্টিল, অ্যালুমিনিয়াম, ও কাঠের কিচেন রেক এর দাম বিভিন্ন ধরনের হয়ে রয়েছে। তবে এভারেজে বলা যায় ২০২৬ সালে কিচেন রেক এর দাম ৬০০ টাকা থেকে শুরু করে ১৬০০০ টাকা পর্যন্ত রয়েছে।
স্টিল ও অ্যালুমিনিয়াম কিচেন রেকের মধ্যে কোনটি ভালো?
স্টিল ও অ্যালুমিনিয়াম এই দুইটা কিচেন রেকের মধ্যে যদি আমি তুলনা করি তাহলে অ্যালুমিনিয়াম এর তুলনায় স্টিলের কিচেন রেক এগিয়ে থাকবে। কেননা স্টিলের কিচেন রেক শক্তিশালী ও টেকসই।
কাঠের কিচেন রেক কি টেকসই?
ভালো মানের কাঠ দিয়ে যদি কিচেন রেক তৈরি করেন সে ক্ষেত্রে টেকসই হতে পারে। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন পানি না পড়ে কেননা কাঠের মধ্যে যদি পানি পড়ে সে ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কাঠ বা কাঠের জিনিস নষ্ট হয়ে যায়।
আরও পড়ুন
শেষ কথা
সৌন্দর্য এবং রান্নাঘরের কাজকে সহজ করে তোলার জন্য কিচেন রেক অতুলনীয়। কিচেন রেক প্লাস্টিকের স্টিলের অ্যালুমিনিয়াম কিংবা কাঠের আপনি যেটায় খরিদ করেন না কেন আপনার প্রয়োজন অনুযায়ী খরিদ করুন। অর্থাৎ ব্যবহারের প্ল্যান কতদিনের অল্পদিনের নাকি দীর্ঘমেয়াদী এই সবগুলো দিক বিবেচনা করেই কেবলমাত্র আপনি কিচেন রেক কিনবেন। সবগুলো ব্র্যান্ডের রেকের ক্ষেত্রেই ডিজাইন ও কোয়ালিটি অনুযায়ী দাম ভিন্ন হতে পারে এজন্য কিনার সময় পারফেক্ট দাম যাচাই করুন।
Tags:
Others-product

