গরুর ভুড়ি অত্যন্ত সুস্বাদু একটি খাবার। অনেকেই গরুর মাংস থেকেও গরুর ভুড়ি বেশি পছন্দ করে থাকেন, মুখের মধ্যে রুচি না থাকলেও খাবারের তালিকায় যদি গরুর ভুড়ি থাকে তাহলে যেন মুখে রুচি চলে আসে।
যারা নাকি গরুর ভুড়ি খেতে পছন্দ করে তারাই গরুর ভুড়ির দাম নিয়ে সিরিয়াস। তাই আজকে আলোচনার বিষয় হচ্ছে গরুর ভুড়ি কত টাকা কেজি, আজকের আর্টিকেলে গরুর ভুড়ির দাম উল্লেখ করার পাশাপাশি গরুর ভুড়ি পরিষ্কার করার পদ্ধতি ও গরুর ভুড়ি রান্না করার রেসিপি ও উল্লেখ করবো। সেই সাথে গরুর ভুড়ি সম্পর্কিত আরো গুরুত্বপূর্ণ বিষয় তো থাকছেই।
আরও পড়ুন
গরুর ভুড়ির দাম ২০২৬
ভালো মানের গরুর ভুড়ির দাম হচ্ছে ৪০০ টাকা থেকে ৪৫০ টাকা। আপনি যদি এমন জায়গা থেকে গরুর ভুড়ি কিনেন যেখানে শুধুমাত্র একজন বিক্রেতা নয় বরং অনেকজন বিক্রেতা থাকে তাহলে গরুর ভুড়ি কিনতে পারবেন ৪০০ টাকা দরে। আবার আপনি যদি এমন জায়গা থেকে গরুর ভুড়ি কিনেন যেখানে বিক্রেতা এক থেকে দুইজন এমনকি ভুড়ির চাহিদাও রয়েছে প্রচুর পরিমাণে তাহলে গরুর ভুড়ি কিনতে পারবেন ৪৫০ টাকা দরে।
অনেক সময় দেখা যায় অনেক দোকানদাররা বা কসাইরা গরুর ভুড়ি ভালোভাবে পরিষ্কার না করেই বিক্রি করে, আপনি যদি এরকম গরুর ভুড়ি কিনেন তাহলে ৩৫০ টাকা দরে কিনতে পারবেন।
গরুর ভুড়ি কত টাকা কেজি
আরতে প্রতি কেজি গরুর ভুড়ির দাম হচ্ছে ৪০০ টাকা, আবার স্বাভাবিক দোকানে গরুর ভুড়ি ৪৫০ টাকা কেজি। অর্থাৎ কসাইরা যে বিক্রি করে থাকে ওখানে দাম একটু বেশি, কেননা কসাইদের কাছে তরতাজা গরুর ভুড়ি পাওয়া যায় এমনকি ক্রেতাদের চাহিদা ও খুব বেশি থাকে এজন্য আরত থেকে তাদের কাছে প্রতি কেজি ভুড়ির দাম ৫০ টাকা বেশি। তবে স্থানভেদে দাম ২০ থেকে ৫০ টাকা কম বেশি হতে পারে।
চুন দিয়ে গরুর ভুড়ি পরিষ্কার করার নিয়ম
অনেকেই অনেক ভাবে গরুর ভুড়ি পরিষ্কার করে থাকে বা পরিষ্কার করার নিয়ম বলে থাকে। কিন্তু আজকে আমি আপনাদেরকে একদম ঘরোয়া উপায়ে চুন এবং লবণ দিয়ে কিভাবে গরুর ভুড়ি পরিষ্কার করবেন সেই নিয়ম টাই বলবো।
সর্বপ্রথম আপনি গরুর ভুড়ির পরিমাণ অনুযায়ী পানি নিবেন কিংবা একটু বেশি নিলেও সমস্যা নাই। একটা পাতিলে ভালোভাবে পানি ফুটিয়ে নিবেন অতঃপর গরুর ভুড়িটা পরিমাণ মতো কেটে পানির মধ্যে ছেড়ে দিবেন। তারপর কয়েক মিনিট গরম পানির মধ্যে সিদ্ধ করে ভুড়িটা পানি থেকে তুলে ফেলবেন, অতঃপর এই ভুড়ির মধ্যে সঠিক পরিমাণে চুন এবং লবন ভালোভাবে মিশিয়ে নিবেন।
এরপর কোন চামচ বা দাঁড়ালো কোন কিছুর সাহায্যে ভুড়ির কালো অংশটুকুর উপরে টান দিলেই খুব স্মুতলি পরিষ্কার হয়ে যাবে। এভাবে সবটুকু ভুড়ি ভালোভাবে পরিষ্কার করার পর আপনি পানি দিয়ে ধুয়ে নিবেন, অতঃপর আপনার ইচ্ছা অনুযায়ী কুচি কুচি করে কেটে যেকোনো ভাবে রান্না বা রেসিপি বানাতে পারবেন।
গরুর ভুড়ি রান্নার রেসিপি
গরুর ভুড়ি দিয়ে অনেকেই অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকে, তো এখানে তিনটি পদ্ধতিতে আপনি কিভাবে গরুর ভুড়ি দিয়ে রেসিপি রান্না করবেন তা উল্লেখ করবো।
গরুর ভুড়ি ভাজা রেসিপি
প্রথমেই গরুর ভুড়িগুলো কুচি কুচি করে কেটে নেবেন। তারপর একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে নিবেন এবং সেখানে পেয়াজ কুচি এবং কাঁচা মরিচ দিয়ে দিবেন, পেয়াজের কুচি ও কাঁচা মরিচে যখন বাদামি রঙ চলে আসবে তখন গরুর ভুড়িগুলো কড়াই এর মধ্যে ঢেলে দিবেন।
তারপর এটার মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, মরিচ হলুদ ধনিয়ার গুড়া ও এলাচি দারচিনি তেজপাতা সহ আপনি চাইলে আরও প্রয়োজনীয় মসলাগুলো দিয়ে দিবেন। এভাবে কিছুক্ষণ রাখার পর চুলা থেকে নামিয়ে নিলেই আপনার কাঙ্ক্ষিত গরুর ভুড়ি ভাজা রেসিপি তৈরি হয়ে যাবে।
গরুর ভুড়ি ভুনা রেসিপি
গরুর ভুড়ির ভুনা রেসিপি করার জন্য ও প্রথমে ভুড়িগুলো কুচি কুচি করে কেটে নিবেন। তারপর আগের নিয়মেই করাইয়ের মধ্যে পেয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে দিবেন। অতঃপর এগুলো যখন বাদামি রঙ হবে তখন এটার মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিবেন, এরপর প্রয়োজনীয় সকল মসলা এখানে দিয়ে দিবেন এভাবে কিছুক্ষণ রাখার পর ভুড়িগুলো করাইয়ের মধ্যে ছেড়ে দিবেন। পরিশেষে কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে ফেলবেন, তবে লক্ষ্য রাখবেন পানি যেন অতিরিক্ত না হয়ে যায়।
আলু দিয়ে গরুর ভুরি রেসিপি
প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নিবেন তারপর কড়াইয়ের মধ্যে তেল পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে বাদামি রঙের হলে পানি দিয়ে দিবেন তারপর আগের নিয়মে ই যাবতীয় মসলা দিয়ে দিবেন। এরপর এটার মধ্যে আলু ও ভুরি গুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন ও এটাকে সুস্বাদিত করতে আপনি ধনিয়া পাতা ও ব্যবহার করতে পারেন এরপর কিছুক্ষন নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে পরিবেশন করুন।
গরুর ভুরি খাওয়ার উপকারিতা ও অপকারিতা
গরুর ভুরি খাওয়ার উপকারিতা: গরুর ভুড়ি খাওয়ার বেশ উপকারিতা রয়েছে তাছাড়া এটি একটি মজাদার ও পুষ্টিকর খাবার। এটি ভালোভাবে পরিষ্কার খেলে শরীরে ভিটামিন ও ক্যালসিয়াম পাওয়া যায়, এমনকি এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। তাই যারা আইরনের ঘাটতি অনুভব করতেছেন তারা গরুর ভুড়ি খেতে পারেন।
গরুর ভুড়ি খাওয়ার অপকারিতা: গরুর ভুড়ি ভালোভাবে পরিষ্কার না করলে পেটে সমস্যা ও ডায়রিয়া হতে পারে। তাছাড়া এটি রাবার জাতীয় হওয়ার কারণে হজম হতেও অসুবিধা হয়ে পেট খারাপও হতে পারে। করে যাদের ডাইবেটিস রয়েছে এমনকি হার্টের সমস্যা রয়েছে তারা অতিরিক্ত গরুর ভুড়ি খাওয়া থেকে দূরে থাকবেন, কেননা অতিরিক্ত খেলে আপনার সমস্যা হতে পারে।
FAQ
গরুর ভুড়ি কোথায় পাওয়া যায়?
গরুর ভুড়ি সাধারণত কসাই বা মাংস বিক্রেতার দোকানে পাওয়া যায়, এছাড়া অনলাইনেও অনেকে গরুর ভুড়ি বিক্রি করে থাকে।
গরুর ভুরি খাওয়া হালাল না হারাম?
গরুর ভুড়ি খাওয়া হালাল তবে শর্ত হচ্ছে অবশ্যই পশুটিকে শরীয়ত সম্মতভাবে জবাই করতে হবে, এমনকি ভুড়িকে ভালোভাবে পরিষ্কার করতে হবে যাতে করে ভুড়ির মধ্যে কোন ধরনের ময়লা লেগে না থাকে।
এক কেজি গরুর ভুড়ি দিয়ে কতজন খেতে পারে?
শুধু ভুড়ি যদি রান্না করেন তাহলে চার থেকে পাঁচজন খেতে পারবে আর ভুড়ি যদি আলু বা অন্য কিছু দিয়ে রান্না করেন তাহলে সাত থেকে আট জন খেতে পারবে।
আরও পড়ুন
শেষ কথা
গরুর ভুড়ি কত টাকা কেজি, গরুর ভুড়ি কিভাবে পরিষ্কার করতে হয় ও গরুর ভুড়ি দিয়ে কোন কোন রেসিপি রান্না করা যায় এমনকি ভুড়ি বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর ও আজকে তুলে ধরেছি। এই বুড়ি যেভাবে অনেকের কাছে খুব পছন্দনীয় ঠিক তেমনিভাবে অনেকের কাছে অপছন্দনীয়। যাই হোক ভুড়ি আপনার পছন্দনীয় হলেও অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন এবং কিনার সময় ভালোটা দেখে শুনে কিনুন।
Tags:
Info
